|

Advertisement
×

কৌশলগত সিদ্ধান্তে সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করছে কনফিডেন্স সিমেন্ট

সোমবার, ০২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

কৌশলগত সিদ্ধান্তে সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করছে কনফিডেন্স সিমেন্ট

সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডে থাকা নিজেদের সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি। প্রতিষ্ঠানটির হাতে থাকা ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৫০০টি শেয়ার কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির কাছে বিক্রি করা হবে। এ শেয়ার বিক্রি থেকে কোম্পানিটি পাবে ১১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় শেয়ার বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়। কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন এবং আর্থিক দায় পরিশোধের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনফিডেন্স ব্যাটারিজের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। তবে শেয়ারগুলোর মোট বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

কনফিডেন্স সিমেন্ট ও কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সম্পাদিত শেয়ার ক্রয় চুক্তির শর্ত অনুযায়ী এ লেনদেন সম্পন্ন হবে। তবে শেয়ার বিক্রি ও হস্তান্তরের আগে কোম্পানির সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।

এদিকে সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ১১ টাকা ২৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ১ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৬ টাকা ৮৯ পয়সায়।

এর আগের ২০২৪-২৫ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ওই বছরে ইপিএস ছিল ১১ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরের ৮ টাকা ৭৩ পয়সার তুলনায় যা বেশি। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছিল ৮৮ টাকা ৬৮ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরেও বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কনফিডেন্স সিমেন্ট। ওই হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৮ টাকা ৭৩ পয়সা, আগের বছরের ৩ টাকা ১৫ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ৩০ জুন ২০২৪ শেষে এনএভিপিএস ছিল ৭৪ টাকা ৭৫ পয়সা।

অন্যদিকে, ২০২২-২৩ হিসাব বছরে মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ওই বছরে ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরের ১ টাকা ৩৬ পয়সার তুলনায় বেশি। ৩০ জুন ২০২৩ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছিল ৬৯ টাকা ৮৯ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ওই বছরে কনফিডেন্স সিমেন্টের ইপিএস হয়েছিল ১ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরের ১৫ টাকা ৮৬ পয়সার তুলনায় অনেক কম। ৩০ জুন ২০২২ শেষে এনএভিপিএস ছিল ৭২ টাকা ২৪ পয়সা।

কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ থ্রি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৩, ২০২৪ ও ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫৮১ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০টি।

শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী, কোম্পানিটির ৩০ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৮ দশমিক ৩৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে অবশিষ্ট ৩১ দশমিক ১৩ শতাংশ শেয়ার।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com