সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন খাত

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৭৬ বার পঠিত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ-রসায়ন খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৬.৬ শতাংশ রয়েছে ব্যাংক খাতের অবদান। ইবিএল সিকিউরিটিজের বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এই খাতে ১২.৪ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ৯.৮ শতাংশ লেনদেন হয়েছে। খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ব্যাংক খাতে ৯.৮ শতাংশ, সাধারণ বিমা খাতে ৭.৩ শতাংশ, খাদ্য খাতে ৬.৭ শতাংশ, বিবিধ খাতে ৫.৬ শতাংশ, আইটি খাতে ৫.১ শতাংশ,জীবন বীমা খাতে ৪.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.১ শতাংশ, কাগজ খাতে ৩.১ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৬ শতাংশ, সিরামিকস খাতে ২.২ শতাংশ, আর্থিক খাতে ১.৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৬ শতাংশ, সিমন্টে খাতে ১ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৯ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৬:১৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com