নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৩ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪৭৬ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৭ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ওষুধ-রসায়ন খাতে ১৫.১ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সাধারণ বিমা খাতে ১৩.৯ শতাংশ করে লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ১২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৭.৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৭.৩ শতাংশ, আর্থিক খাতে ৬.৬ শতাংশ, প্রকৌশল খাতে ৫.১ শতাংশ, খাদ্য খাতে ৪.২ শতাংশ, সিমেন্ট খাতে ৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ও বস্ত্র খাতে ১.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৯ শতাংশ, আইটি খাতে দশমিক ৮ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৬ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৪ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৩ শতাংশ, ট্রাভেল ও পেপার খাতে দশমিক ২ শতাংশ করে লেনদেন হয়েছে।
এছাড়া পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।
Posted ০৫:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com