নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ প্রিন্ট ২৭৫ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির এনএভি হয়েছে ৬৮ টাকা ৯৬ পয়সা।
এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
Posted ০৩:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com