Ad
x

ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স, বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৬১ বার পঠিত

ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স, বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত

ঘুষের বিনিময়ে ব্যবহারিক পরীক্ষায় পাস এবং ড্রাইভিং লাইসেন্স দেয়ার অভিযোগে রাজধানীর মিরপুরে বিআরটিএ’র কার্যালয়ে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ পায় দুদক।

অভিযোগের পর বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও মানষী বিশ্বাসের সমন্বয়ে গঠিত একটি টিম অভিযান চালায়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। তিনি আরো জানান, দুদক টিম প্রাপ্ত অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য বিআরটিএ’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে।

এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট বেশকিছু নথিপত্র সংগ্রহ করে এ সংক্রান্ত লিখিত পরীক্ষার খাতাপত্র সরবরাহে অনুরোধ জানিয়েছে। পরবর্তীতে তারা অভিযোগকারীর খাতা ও টেবুলেশন শিট যাচাই করে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবে।

একে/এস

Facebook Comments Box

Posted ০৬:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com