নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৭ মার্চ ২০২১ প্রিন্ট ৬৮৫ বার পঠিত
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা। সভায় কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের এবং ৩০ জুন, ২০২০ হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। কোম্পানিগুলো হলো- আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ান ব্যাংক লিমিটেড: এ কোম্পানির বোর্ড সভা আগামীকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে এক হাজার কোটি টাকা এবং ৮৮৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৭২৭ কোটি ১৭ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩৫ পয়সা। অন্যদিকে এককভাবে ব্যাংকটির ইপিএস (সলো ইপিএস) হয়েছে ২৬ পয়সা, যা আগের বছর ছিল ৩৯ পয়সা।
চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি,১৯-সেপ্টেম্বর,১৯) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৭১ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৭৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২১ পয়সা।
৩০ সেপ্টেম্বর,১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৯ পয়সা।
এ কোম্পানির ৮৮ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৪০৫টি শেয়ারের মধ্যে ৩২.০৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৮.২২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৩৯ শতাংশ বিদেশি এবং ৩৯.৩৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
প্রাইম ব্যাংক লিমিটেড: আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যংক লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২ হাজার ৫০০ কোটি টাকা এবং এক হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৪০২ কোটি ৮৫ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর ২০২০পর্যন্ত সময়ে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৪ পয়সা।
এদিকে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সা। এ কোম্পানির ১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭টি শেয়ারের মধ্যে ৩৯.০২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৩.২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫৪ শতাংশ বিদেশি এবং ২৭.১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
আইএফআইসি ব্যংক লিমিটেড: আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৪ হাজার কোটি টাকা এবং এক হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯ পয়সা, আর এককভাবে (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯৩ পয়সা।
এ কোম্পানির ১৬১ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার ৮৬৮টি শেয়ারের মধ্যে ৪.১১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩২.৭৫ সরকার, ২৩.১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৭৪ শতাংশ বিদেশি এবং ৩৯.২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড আগামী ৩১ মার্চ, বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বোর্ড সভা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্যাংকটির পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিবেদনটি পরিচালকরা অনুমোদন করলে তার ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৯ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড: আগামী ৩০ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানিটির ২০২০ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের পর্ষদ সভাও অনুষ্ঠিত হবে।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ওষুধ ও রসায়ন খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ২৩৯ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১৯৬ কোটি ৩ লাখ টাকা। এ কোম্পাানির ২৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৫৮০টি শেয়ারের মধ্যে- ১২.০৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩১.১৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩.১১ শতাংশ বিদেশি এবং ৫৩.৬৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ০৩:২০ অপরাহ্ণ | শনিবার, ২৭ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com