সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৮১ বার পঠিত

চলতি সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানি ৪টি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে সেগুলো হলো- প্রাইম ব্যাংক, লিন্ডে বিডি, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক। এছাড়া, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো- ৫ এপ্রিল : দুপুর আড়াইটায় মিরাকেল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা।বিকাল ৩টায় প্রাইম ব্যাংকের বোর্ড সভা। ৮ এপ্রিল : বিকাল ৩টায় শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা। বিকাল পৌনে ৪টায় লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা। ৯ এপ্রিল : বিকাল ৩টায় সিটি ব্যাংকের বোর্ড সভা।

Facebook Comments Box
×

Posted ০৬:১২ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com