বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার, ১৬ আগস্ট ২০২৫   প্রিন্ট   ২৫৩ বার পঠিত

জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই নির্বাচনে বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যে তারিখে বলেছেন, যে মাসে বলেছেন সে মাসেই নির্বাচন হবে। এখানে কে কি বললো তা শোনার কোনো দরকার নেই।

তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার।

চাঁদাবাজি সম্পর্কে বলেন, মোহাম্মদপুর, মিরপুরে চাঁদাবাজিটা একটু বেশি হয়। কিন্তু কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আপনারা চাঁদাবাজদের তথ্য দেন আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

এছাড়া মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

এসময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকম অভিযোগ আসছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box

Posted ০৫:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com