বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএনসিসির বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা যেসব স্থানে

বিবিএনিউজ.নেট

শুক্রবার, ১৯ জুন ২০২০   প্রিন্ট   ৬১৯ বার পঠিত

ডিএনসিসির বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা যেসব স্থানে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত ১১ মে থেকে নিয়মিত বিনামূল্যে নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ডিএনসিসির ২৭টি নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

এর মধ্যে রয়েছে ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে।

এক মাসেরও বেশি সময় ধরে ওই ২৭টি কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করানো হয়েছে ১১৩টি। এর মধ্যে মাত্র পাঁচজন রোগীর ক্ষেত্রে ডেঙ্গু শনাক্ত করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, ব্যাপক হারে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তে আগামী সপ্তাহ থেকে আরও ১৩টি সেন্টারে ডেঙ্গু শনাক্তের কিট দেয়া হবে। সেসব জায়গা থেকে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করা হবে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, ওই কেন্দ্রগুলোতে যেসব পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে রয়েছে, এনএসএই, আইজিজি ও আইজএম। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। ডেঙ্গু পরীক্ষার ফল সাথে সাথে জানা যাবে।

Facebook Comments Box
×

Posted ০৬:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com