রবিবার ১০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

 ডিএসসিসির প্রাক-বর্ষা এডিস লার্ভা জরিপ শুরু

রবিবার, ১০ মে ২০২৬   প্রিন্ট   ২২ বার পঠিত

 ডিএসসিসির প্রাক-বর্ষা এডিস লার্ভা জরিপ শুরু

রাজধানীতে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম শুরু করেছে।

রোববার (১০ মে) নগর ভবনের বুড়িগঙ্গা হলে জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

জরিপের জন্য সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৩০টি করে মোট দুই হাজার ২৫০টি বাড়ি নমুনা হিসেবে নেওয়া হয়েছে। সম্পূর্ণ দৈবচয়ন ও বৈজ্ঞানিক উপায়ে ১২ দিনব্যাপী জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার মোট ৩৬ জন মাঠকর্মী অংশ নিচ্ছেন। ডাটা সংগ্রহের নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক ‘কবো টুলবক্স’ ব্যবহৃত হচ্ছে। জরিপ শেষে ব্রেটো ইনডেক্স, হাউস ইনডেক্স, কন্টেইনার ইনডেক্স ও পিউপা ইনডেক্সের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে, যা ভবিষ্যতে ডেঙ্গুর ‘হটস্পট’ চিহ্নিত করতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ডেঙ্গু এখন জনজীবনের জন্য বড় হুমকি। নাগরিকদের এই ঝুঁকি থেকে রক্ষা করতে কার্যকর ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই আমরা প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় এই জরিপ পরিচালনা করছি। রোগের উৎপত্তিস্থল বা সোর্স সঠিকভাবে শনাক্ত করা গেলে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগেই তা অঙ্কুরেই বিনষ্ট করা সম্ভব হবে।’

মাঠপর্যায়ের কর্মীদের কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘এটি মানুষের জীবন-মরণের প্রশ্ন। কোনো এলাকায় না গিয়ে মনগড়া রিপোর্ট দেওয়া হবে মানুষের জীবন নিয়ে খেলার শামিল। অর্পিত দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

উদ্বোধন শেষে প্রশাসক ফুলবাড়িয়া মোড়ে কেন্দ্রীয় পশু হাসপাতালে জরিপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এসময় হাসপাতালের অভ্যন্তরে মশার লার্ভা এবং জমে থাকা পানি ও বর্জ্য পাওয়ায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

এজন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি লার্ভা ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, জরিপ চলাকালীন যেসব স্থানে লার্ভা বা ঝুঁকিপূর্ণ পরিবেশ পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রমও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৪:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com