শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতবিনিময় সভা সোমবার

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৪৩ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতবিনিময় সভা সোমবার

পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার ও শুদ্ধাচারের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ডিএফপির তথ্য ভবন সম্মেলন কক্ষে (কক্ষ নং-২১১) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভার লক্ষ্য হচ্ছে সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান এবং এক্ষেত্রে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) ভূমিকা আরো যুগোপযোগী ও আধুনিক করা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক সভায় সভাপতিত্ব করবেন।

উল্লেখ্য, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) নিবন্ধন শাখা এবং বিজ্ঞাপন ও নিরীক্ষা শাখা সংবাদপত্রের মিডিয়া তালিকাভুক্তি ও হালনাগাদকরণ, নামের ছাড়পত্র প্রদান, নিয়মিত প্রকাশনা মনিটরিং, পরিদর্শন ও নিরীক্ষা করে। প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের মূল্যহার নির্ধারণ, ক্রোড়পত্র ও বিজ্ঞাপন বিতরণ এবং বিল পরিশোধ, সংবাদপত্র ও গণমাধ্যম বিষয়ক আইন, বিধির প্রতিপালন ও হালনাগাদকরণ, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সংবাদপত্রের স্বার্থ সংশ্লিষ্ট মামলা পরিচালনা ও আইনগত মতামত প্রদান করে থাকে।

 

Facebook Comments Box

Posted ০৮:১৯ অপরাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com