Ad
x

দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার

সোমবার, ০৪ মে ২০২৬   প্রিন্ট   ১২১ বার পঠিত

দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৫৯টি বা ৪০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইয়াকিন পলিমার লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৯.২৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এমপ্লোয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। এদিন ফান্ডটি সর্বশেষ ৫০ পয়সা দরে লেনদেন হয়। দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা মীর আখতার ৫.২২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.১২ শতাংশ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৪.৩৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৪.৩৫ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৪.৩৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪.৩৪ শতাংশ ও আল-হাজ্ব টেক্সটাইল ৩.৬৯ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৪:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com