|

Advertisement
×

দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   প্রিন্ট   ৩০ বার পঠিত

দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭৮ বারে ২০ লাখ ৭৫ হাজার ৬১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০৩ বারে ১৩ লাখ ৬৭ হাজার ৯৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩১৩ বারে ৬ লাখ ৭৯ হাজার ৭৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৫.২৬ শতাংশ , রেনউইক যজ্ঞেশ্বরের ৪.৪১ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৩.৪৫ শতাংশ, নুরানী ডাইংয়ের ৩.৩৩ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৩.৩৩ শতাংশ, নর্দান ইসলামি ইন্স্যুরেন্সের ২.৭৮ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের ২.৫৮ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ১০:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com