নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জস এ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২১ বারে ২ লাখ ৬৬ হাজার ৪৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৮ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা এপেক্স ট্যানারীর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৪৫৬ বারে ২ কোটি ২৩ লাখ ৬২৩ হাজার ২৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৫৯ বারে ১ লাখ ৫৬ হাজার ৭৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১২লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইস্টল্যান্ডের ৭.০৪ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৬.৮২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৬.৪৯ শতাংশ, সিনো বাংলার ৬.১৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫.৫৪ শতাংশ, ইস্টার্ণ হাউজিংয়ের ৫.২৭ শতাংশ ও এপেক্স ফুডের ৫.২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৬:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com