সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৭১ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮২৩ বারে ২ লাখ ২৩ হাজার ৯৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪০৭ বারে ৩৩ লাখ ৫৩ হাজার ৩৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৮১ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ। ফান্ডটি ৬৫ বারে ৪ লাখ ৮৪ হাজার ৫৩৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা । তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এপেক্স স্পিনিং ও নিটিংয়ের ৬.০১ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলোর ৫.২৬ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৪.৯৫ শতাংশ, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৪.৮২ শতাংশ, প্রাইম ব্যাংকের ৪.৪২ শতাংশ, টেকনো ড্রাগসের ৪.১৫ শতাংশ ও এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.৯৬ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box
×

Posted ০৬:১২ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com