|

Advertisement
×

দুই রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানে নতুন এমডি পদায়ন

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৪ বার পঠিত

দুই রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানে নতুন এমডি পদায়ন

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) পদোন্নতি দিয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মিস মেহের সুলতানাকে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া, জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানকে পদোন্নতি দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব যুক্ত হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরির শর্তাবলি ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৫’ এবং এ-সংক্রান্ত সরকারের সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ও পরিচালিত হবে। একই সঙ্গে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনায় ধারাবাহিক পরিবর্তন আনা হচ্ছে। ব্যাংকিং খাতে সুশাসন, জবাবদিহি এবং দক্ষ নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও পদায়নের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এ দুটি পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com