বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দুদকের নোয়াখালী ট্র্যাপ অভিযান: এক লক্ষ টাকা ঘুষসহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১০০ বার পঠিত

দুদকের নোয়াখালী ট্র্যাপ অভিযান: এক লক্ষ টাকা ঘুষসহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেপ্তার

অভিযোগ সূত্রে জানা যায়, এক ঠিকাদার ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন পাঁচটি প্রকল্পের কাজ সাব-কন্ট্রাক্ট চুক্তির মাধ্যমে সম্পন্ন করে বিল জমা দেন। বিল ছাড়ের শর্ত হিসেবে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাঈদ তার কাছে মোট ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন।

পরিস্থিতির চাপে অভিযোগকারী ঘুষ দিতে সম্মত হলেও বিষয়টি জানিয়ে তিনি দুর্নীতি দমন কমিশন-এর নোয়াখালী জেলা কার্যালয়ে ফাঁদ মামলা পরিচালনার আবেদন করেন। কমিশনের অনুমোদনক্রমে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) একটি ট্র্যাপ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নগদ এক লক্ষ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের ট্র্যাপ টিম সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাঈদ এবং তার সহযোগী কার্যসহকারী আবু নাসেরকে হাতেনাতে আটক করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন করে আদালতে সোপর্দ ও জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com