শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে তথ্যমন্ত্রীর বাণী

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ৩১৩ বার পঠিত

দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির  ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে তথ্যমন্ত্রীর বাণী

দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এক বাণীতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ পত্রিকা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর ও আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীন বিকাশে বিশ্বাসী। গত সাড়ে ১৪ বছরে দেশে গণমাধ্যমের যুগান্তকারী প্রসার সেই সাক্ষ্য বহন করে চলেছে।

তিনি আরো বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে সংবাদপত্র একটি অগ্রসরমান জাতি গঠনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে। জঙ্গিবাদ, অপসংস্কৃতি, মূল্যবোধের অবক্ষয়, ধর্মান্ধতা, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস রোধে গণমাধ্যম বিশেষ করে সংবাদপত্র বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে একটি নিষ্কলুষ সমাজ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করতে পারে।

হাছান মাহমুদ বলেন, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে বিশেষ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পত্রিকাটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলে মাটি ও মানুষের আরও কাছে পৌঁছাতে সক্ষম হবে এ প্রত্যাশা আমাদের সকলের।

আমি দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করছি।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।

ড. হাছান মাহমুদ, এমপি
মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Facebook Comments Box

Posted ০২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com