অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪৭ বার পঠিত
কর্মীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা, স্বয়ংক্রিয় বেতন বিতরণ ও করপোরেট পেমেন্ট সেবা দেবে ব্যাংকটির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইম পে’
নর্দান করপোরেশন লিমিটেডের কর্মীদের ব্যাংকিং সেবা ও আর্থিক সুবিধা বাড়াতে প্রতিষ্ঠানটির সঙ্গে পেরোল চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি সই হয়।
চুক্তির আওতায় নর্দান করপোরেশনের সব কর্মী প্রাইম ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবায় বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে কার্ড সেবা, ঋণ সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা।
এ ছাড়া কর্মীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বিতরণ এবং করপোরেট পেমেন্ট পরিচালনায় ব্যাংকটির ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’ ব্যবহার করতে পারবে নর্দান করপোরেশন। এর মাধ্যমে সার্বক্ষণিক ও নিরবচ্ছিন্নভাবে বেতন বিতরণ এবং বিভিন্ন করপোরেট লেনদেন পরিচালনার সুযোগ তৈরি হবে।
চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী। নর্দান করপোরেশন লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক রফিক হাসান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং নর্দান করপোরেশনের সিএফও আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ০২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন