Ad
x

নিটল ইন্স্যুরেন্সের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোমবার, ২৭ জুলাই ২০২০   প্রিন্ট   ৬৫১ বার পঠিত

নিটল ইন্স্যুরেন্সের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভার্চুয়াল প্লাটফর্মে ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট একেএম মনিরুল হক। তিনি কোম্পানির সমাপ্ত বছরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক নাইমা হক, মাহমুদুল হক শামীম, জুবায়ের হুমায়ুন খন্দকার, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ এফসিএমএ, ড. মো. আকরাম হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিম। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. সাখাওয়াত হোসেন।

কোম্পানির চেয়ারম্যান পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতেও ২০১৯ সালে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়ায় বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করেন।

বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের ভার্চুয়াল অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ০৩:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com