শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পরিবহন খাতের বায়ো ফুয়েল নিয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ব্রাজিল

রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ১৯৫ বার পঠিত

পরিবহন খাতের বায়ো ফুয়েল নিয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ব্রাজিল

পরিবহন খাতে বায়ো-ফুয়েলসহ অন্যান্য কম দূষণীয় জ্বালানির ব্যবহার উৎসাহিত করার জন্য বাংলাদেশ ও ব্রাজিল পরস্পর সহযোগিতা, গবেষণা ও বিনিয়োগ করতে সম্মত হয়েছে। একইসঙ্গে ঢাকায় ব্রাজিলের বিশেষজ্ঞদের নিয়ে ‘ইথানল সংলাপ’ করার জন্য বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়েছে ব্রাজিল।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পরে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ বিষয়ে দুই পক্ষ সম্মত হয়।

জ্বালানি নিরাপত্তার গুরুত্বকে বিবেচনায় নিয়ে উভয় দেশ জ্বালানি খাতে দূষণ কমানো এবং জ্বালানি রূপান্তরের বিষয়কে দুই দেশ স্বীকার করে নেয় বলে বিবৃতিতে জানানো হয়।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী রবিবার সকালে ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান। দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌ এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

দক্ষিণ আমেরিকার বাণিজ্য সংগঠন মারকোসর এবং বাংলাদেশের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য আলোচনা শুরু করার বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে দুই মন্ত্রী।

এছাড়া দুই মন্ত্রী আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্যোগ, বহুপাক্ষিক সহযোগিতা, কৃষি খাত, পশুসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

সফরে দুই দেশের মধ্যে বেসিক টেকনিক্যাল কোঅপারেশন চুক্তি সই হয়।

আন্তর্জাতিক সহযোগিতা

বাংলাদেশসহ আরও বেশ কিছু দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার (ব্রিকস) সংগঠনে যোগ দিতে আগ্রহী। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন যে, গ্লোবাল সাউথের একটি বলিষ্ঠ কণ্ঠ হিসেবে বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে ব্রিকসে অবদান রাখতে সক্ষম।

তিন দেশীয় ইন্ডিয়া, ব্রাজিল ও সাউথ আফ্রিকা (ইবসা ফোরাম) ফোরামে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে— যা ব্রাজিল স্বাগত জানিয়েছে এবং এ বিষয়ে অন্য দুই সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে।

এছাড়া জাতিসংঘ সংস্কার বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার ব্রাজিলের আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

Facebook Comments Box

Posted ০৮:১০ অপরাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com