বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ জোরদার বাংলাদেশ ব্যাংকের

সোমবার, ০২ মার্চ ২০২৬   প্রিন্ট   ১৩৭ বার পঠিত

পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ জোরদার বাংলাদেশ ব্যাংকের

দেশ থেকে পাচারকৃত অর্থ পুনরুদ্ধার কার্যক্রমকে আরও বেগবান ও ফলপ্রসূ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে সোমবার বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ‘স্টোলেন অ্যাসেট রিকাভারি টাস্ক ফোর্স’-এর কনসালট্যান্টের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

বৈঠকে পাচারকৃত অর্থ দ্রুততম সময়ের মধ্যে ফেরত আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়। গভর্নর মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যেন এ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবভিত্তিক, কার্যকর এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে নেওয়া হয়। তিনি বলেন, অর্থপাচার শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, এটি রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের জন্যও একটি বড় হুমকি।

বৈঠকে বিশেষভাবে জোর দেওয়া হয় আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর আইনগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার ওপর। পাচারকৃত অর্থ সাধারণত বিদেশি ব্যাংকিং ব্যবস্থায় লুকানো থাকে বলে তা উদ্ধারে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া, তথ্য বিনিময় চুক্তি এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণÑএই বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

জনসংযোগ বিভাগ জানায়- বাংলাদেশ ব্যাংক গভর্নর নির্দেশনা দিয়েছেন, পুরো কার্যক্রমকে ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে, যাতে দীর্ঘসূত্রতা কমে এবং বাস্তব ফলাফল দ্রুত দৃশ্যমান হয়। একই সঙ্গে একটি সমন্বিত টাস্ক-ভিত্তিক কাঠামোর মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা, আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান, আর্থিক গোয়েন্দা ইউনিট ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে কার্যকর যোগাযোগ ও তথ্য আদান-প্রদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

 

Facebook Comments Box

Posted ০৭:৫২ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com