Ad
x

পেনিনসুলার লভ্যাংশ ঘোষণা, ৭ নভেম্বর এজিএম

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৫৩ বার পঠিত

পেনিনসুলার লভ্যাংশ ঘোষণা, ৭ নভেম্বর এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। একই সমেয় শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা।

আগামী ৭ নভেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ অক্টোবর।

Facebook Comments Box

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com