|

Advertisement
×

প্রথম প্রান্তিকে লোকসান থেকে মুনাফায় অলটেক্স ইন্ডাস্ট্রিজ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ২৪৯ বার পঠিত

প্রথম প্রান্তিকে লোকসান থেকে মুনাফায় অলটেক্স ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাববছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০১) টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে আগের হিসাববছরের তুলনায় এ কোম্পানি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

আলোচ্য সময়ে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাববছরের একই সময়ে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (০.০৯) টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৭৮ টাকা।

Facebook Comments Box

Posted ০৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com