বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রধানমন্ত্রীর তহবিলে ৮ কোটি টাকা অনুদান দিল এফবিসিসিআই

বুধবার, ১৯ মে ২০২১   প্রিন্ট   ৪৫০ বার পঠিত

প্রধানমন্ত্রীর তহবিলে ৮ কোটি টাকা অনুদান দিল এফবিসিসিআই

মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সরকারের পাশে থাকার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে পাঁচ কোটি ও বেসরকারি গৃহ নির্মাণ তহবিলে তিন কোটি টাকার অনুদান দিয়েছে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন (এফবিসিসিআই)।

গতকাল ১৮ মে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পে-অর্ডার দু’টি হস্তান্তর করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস পে-অর্ডার গ্রহণ করেন।

এর আগে মহামারির প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এ সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে এগিয়ে এসেছে এফবিসিসিআই।

এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের গৃহ প্রদান একটি সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ। মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীনদের ঘর উপহার দেওয়া বাংলাদেশের মানুষের জন্য বড় উৎসব। গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা সবাই এক কঠিন সময় পার করে আসছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের সব ব্যবসায়ী ও ব্যবসা সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়া আমরা অবশ্য কর্তব্য হিসেবে নিয়েছি।

Facebook Comments Box

Posted ১২:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৯ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com