নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৫ জুন ২০২০ প্রিন্ট ৮৪৬ বার পঠিত
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় আড়াই কোটি টাকা অনুদান দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
বৃহস্পতিবার (৪ জুন) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আরিফ খান ২ কোটি ৪০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
এ প্রসঙ্গে আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আরিফ খান বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করোনাকালীন এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো-ই আমাদের মূল উদ্দেশ্য। আইডিএলসি সব সময় দেশের সংকটকালে জনমানুষের কল্যাণে ভূমিকা পালন করে থাকে।”
এ ছাড়াও ইতিমধ্যে করোনা মোকাবেলায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড দেশব্যাপি প্রায় ৮ হাজার পরিবারের মাঝে ৫ টি শীর্ষস্থানীয় সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে।
Posted ০৯:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com