বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে ডিবিএর অভিনন্দন

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১১৮ বার পঠিত

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে ডিবিএর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে দলটির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিবিএর পক্ষ থেকে পাঠানে এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তাকে এই অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি নবগঠিত সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদের সব সম্মানিত সদস্যদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণে তারেক রহমান ও তার দলের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে সেই আস্থা ও প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরে প্রয়োজনীয় সংস্কার সাধন হবে, দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এবং দেশ সামগ্রিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

ডিবিএ মনে করে, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক খাত এবং আস্থাভিত্তিক টেকসই পুঁজিবাজার গড়ে তোলা অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, আস্থাহীনতা, সুশাসনের ঘাটতি ও নীতিগত অসামঞ্জস্য দূর করে আর্থিক খাত ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

এই প্রেক্ষাপটে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, প্রযুক্তিনির্ভর আধুনিক বাজার কাঠামো গড়ে তোলা এবং নীতি-সহায়ক ও স্থিতিশীল নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দ্রুত ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের ওপর ডিবিএ গুরুত্বারোপ করে।

ডিবিএ আশা প্রকাশ করে যে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার সরকার জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং বিশেষ করে পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ঘোষিত পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবেন।

পুঁজিবাজারকে শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ডিবিএ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে।

ডিবিএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার জন্য শুভকামনা জানানো হয় এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:০২ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com