সোমবার, ০৪ এপ্রিল ২০২২ প্রিন্ট ৪৮৯ বার পঠিত
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং’র মাধ্যমে এখন খুব সহজেই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পলিসির প্রিমিয়াম প্রদান করা যাবে।
প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ এসিআইআই (ইউকে) এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ করপোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক কাজী আবুল মনজুর, চিফ ফিন্যানন্সিয়াল অফিসার মো. নাসির উদ্দিন, কোম্পানি সেক্রেটারি আবুল হাসনাত মোহাম্মদ শামিম, ইভিপি ও ইনচার্জ (আইটি) আ ফ ম জাকারিয়া।
ব্র্যাক ব্যাংকের হেড অফ ট্রান্সজেকশন ব্যাংকিং জাবেদুল আলম, হেড অফ অল্টারনেটিভ ব্যাংকিং চ্যানেল নাজমুল রহিম সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
Posted ০৭:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com