Ad
x

ফু-ওয়াং সিরামিকের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৮০৪ বার পঠিত

ফু-ওয়াং সিরামিকের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাভেদ অপগেনহেপেন। সভায় স্বতন্ত্র পরিচালক সাদাদ রহমান ও সৈয়দ রেজারাজ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুজ্জামান ভুঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী, কোম্পানি সচিব মোহাম্মদ আবদুল হালিম ঠাকুরসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার জুমে উপস্থিত ছিলেন।

সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আবদুল হালিম ঠাকুর। সভায় সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১.৪০ শতাংশ নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Facebook Comments Box

Posted ০৮:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com