রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বন্ডের যাবতীয় লেনদেন চালু রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০৩ মে ২০২০   প্রিন্ট   ৫২৭ বার পঠিত

বন্ডের যাবতীয় লেনদেন চালু রাখার নির্দেশ

ব্যাংকিং ব্যবস্থার আওতায় এনআরবি বন্ডসমূহের যাবতীয় লেনদেন কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও সাধারণ ছুটির মধ্যেও ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এর নগদায়ন এবং কুপন প্রদান সংক্রান্ত সেবা চালু রয়েছে। কিন্তু এখন থেকে বিক্রয়, পূর্ণ বিনিয়োগ, নগদায়ন ও কুপন প্রদানসহ অন্যান্য সেবাও চালু করতে হবে।
আজ রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্সের বিপরীতে প্রবাসীদের বিনিয়োগ এবং সার্বিক সহযোগিতার লক্ষ্যে এনআরবি সমূহের যাবতীয় লেনদেন কার্যক্রম চালু থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বন্ড নীতিমালার ধারা সমূহ যথাযথভাবে পরিপালনের জন্য পরামর্শ দেওয়া হল।

Facebook Comments Box
×

Posted ০৪:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com