বিজ্ঞপ্তি | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 103 বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসিএল) সম্প্রতি নৌ বীমা দাবির চেক হস্তান্তর করেছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সানা উল্লাহ্ মেসার্স ইফাদ গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার (হিসাব ও অর্থ) মোহাম্মদ ইউনুস এর নিকট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকান্ডের নৌ বীমা দাবির চেক হস্তান্তর করেন।
এ সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর জুলফিকুর রহমান, পুনঃবীমা বিভাগের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিব উদ্দিন চৌধুরী, দাবি বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী, কোম্পানি সচিব মো. মাসুদ রানা এবং দাবি বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Posted ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy


