নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪৮ বার পঠিত
দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা। ১ নভেম্বর ২০২৬ থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই সহজে অর্থ পাঠাতে পারবেন।
নতুন এ ব্যবস্থায় টাকা পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করতে হবে না। প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর লেনদেন সম্পন্ন করা যাবে। এতে ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।
সংশ্লিষ্টদের মতে, বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে এবং ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটবে। একই সঙ্গে আর্থিক লেনদেনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ আরও গতিশীল হবে।
নতুন এ সেবা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Posted ০৬:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন