|

Advertisement
×

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৪ বার পঠিত

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন বাড়াতে আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় ব্যক্তি রিটেইল হিসাবের মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের পাশাপাশি পণ্য ও সেবা গ্রহণকারী গ্রাহকদের লেনদেনেও প্রণোদনার সুযোগ রাখা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ বিষয়ে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বাংলা কিউআরভিত্তিক লেনদেনে সাধারণ মানুষকে আরও উৎসাহিত করতে পিএসডি-২ সার্কুলারের নির্দিষ্ট একটি অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, দুই হাজার টাকা পর্যন্ত প্রতিটি যোগ্য বাংলা কিউআর লেনদেনের বিপরীতে মাসিক ভিত্তিতে এককালীন প্রণোদনা দেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি রিটেইল হিসাবের মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লেনদেনের ০.৫০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। একই সঙ্গে ইস্যুকারী প্রতিষ্ঠান পাবে ০.২০ শতাংশ হারে প্রণোদনা। এ সুবিধা দুই হাজার টাকা পর্যন্ত প্রতিটি যোগ্য লেনদেনের জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য ছোট অঙ্কের ডিজিটাল লেনদেন বাড়ানো এবং ক্ষুদ্র ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের আনুষ্ঠানিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও বেশি সম্পৃক্ত করা। প্রণোদনার ফলে মার্চেন্ট ও গ্রাহক—উভয় পক্ষের বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনায় আগের সার্কুলারের অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, প্রণোদনা-সংক্রান্ত অনুচ্ছেদে পরিবর্তন আনা হলেও বাংলা কিউআর লেনদেনের বাকি নিয়ম আগের মতোই কার্যকর থাকবে।

বাংলা কিউআর হলো দেশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবহারযোগ্য অভিন্ন কিউআরভিত্তিক অর্থ পরিশোধ ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহক মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করে ডিজিটালভাবে পণ্যের মূল্য বা সেবার বিল পরিশোধ করতে পারেন।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, পিএসপি, পিএসও ও আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোকে নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বলেছে।

Facebook Comments Box

Posted ০৮:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com