রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের আবেদন

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্টশিট ইসির হেফাজতে নিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ০১ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৫১ বার পঠিত

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্টশিট ইসির হেফাজতে নিতে হাইকোর্টের নির্দেশ

বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার, রেজাল্টশিটসহ সংশ্লিষ্ট সব নথিপত্র নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের অন্য প্রার্থীদেরও নোটিশ দিতে বলা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ভোটের ফলাফল বাতিল এবং আসনটিতে পুনঃনির্বাচন সংক্রান্ত আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী
ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এ আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, যেহেতু বাগেরহাটের বিভিন্ন কেন্দ্রে ফলাফলে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেহেতু বাগেরহাটের নির্বাচনে যে ফলাফল হয়েছে তাতে জনগণের মতামতের প্রতিফলন ঘটে নাই।

এ সংক্রান্ত শুনানির জন্য আগামী ২১ শে মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট। ওই দিন সাক্ষী গ্রহণ এবং বিবাদী পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আদালত পরবর্তী সিদ্ধান্ত বা রায় ঘোষণা করবেন বলে সংম্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।

Facebook Comments Box
×

Posted ০৮:০৮ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com