Ad
x

বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা, এজিএম ১৭ জুলাই

বুধবার, ২৯ মে ২০১৯   প্রিন্ট   ৮৪৬ বার পঠিত

বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা, এজিএম ১৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ মার্চ, ১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ।

সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৮ টাকা ৫৫ পয়সা।

সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭৬ টাকা ১৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৭ জুলাই সকাল ১০ টায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন।

Facebook Comments Box

Posted ০৩:০৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com