বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ প্রিন্ট ২৫৯ বার পঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) এবং ইন্স্যুরেন্স রিসার্চ সেন্টার (আইআরসি), ইরান এর যৌথ উদ্যোগে ‘তাকাফুল অ্যান্ড ইন্স্যুরেন্স কনট্যাক্ট আন্ডার রুলস আইএফআরএস-১৭’ শিরোনামে একটি অনলাইন ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বিআইপিডি’র মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী।
ওয়েবিনারে আইএফআরএস-১৭’ এর পটভূমি, উদ্দেশ্য ও পরিধি, প্রয়োগের ক্ষেত্রে করণীয়, আইএফআরএস-১৭’ এর অধীনে আর্থিক হিসাব এবং আর্থিক প্রতিবেদন, আর্থিক বিবরণীতে প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ ও উপস্থাপন, আইসিপি-২০ এর অধীনে জনস্বার্থে সার্বিক তথ্য প্রদান, ইসলামী বীমা/তাকাফুলের আর্থিক প্রতিবেদনের ধারণাগত কাঠামো, অ্যাকাউন্টিং তথ্যের গুণগত বৈশিষ্ট্য, তাকাফুলের মৌলিক বৈশিষ্ট্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এতে ইরান বীমাশিল্পের ৪৫০ এরও অধিক বীমা বিশেষজ্ঞ অংশগ্রহন করেন।
Posted ০৭:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com