নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৭ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিল টেক্স বিডি, তাওফিকা ফুডস লাভেলো আইসক্রিম, এটলাস বাংলাদেশ, একমি পেস্টিসাইডস, পিপলিস লিজিং ফিন্যান্স এন্ড সার্ভিসেস, ফ্যাস ফিন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ৩৩ মিনিট পর্যন্ত ডিএসইতে সিলভা ফ্যামিলি টেক্সের স্ক্রিনে ২১ লাখ ৯১ হাজার ২৭৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। আলোচ্য সময়ে লাভেলো আইসক্রিমের স্ক্রিনে ১ লাখ ১৫ হাজার ৯৯৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। একই সময়ে এটলাস বাংলাদেশের স্ক্রিনে ২৬ হাজার ৯৬৯টি শেয়ার কেনার প্রস্তাব থাকলেও বিক্রেতা নেই। এছাড়া একমি পেস্টিসাইডস, পিপলিস লিজিং ফিন্যান্স এন্ড সার্ভিসেস, ফ্যাস ফিন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
Posted` ৬:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com