|

Advertisement
×

বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   প্রিন্ট   ২৪ বার পঠিত

বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা

দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এর প্লাটিনাম স্পনসর হয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। এ উপলক্ষে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে টোয়াবের পক্ষে এমওইউতে সই করেন সংগঠনটির পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) মো. আবুল বাসেত বাবু এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মিজানুর রহমান।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে এতে সই করেন আইএইচজি, সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার এবং ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম।

বিটিটিএফের ১৪তম আসর আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশি-বিদেশি পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজন অংশ নেবেন।

টোয়াব ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এই অংশীদারত্বের মাধ্যমে দেশের আতিথেয়তা ও ট্যুর অপারেটর খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার সুযোগও বাড়বে।

টোয়াব জানিয়েছে, বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সহযোগিতা মেলাটিকে আরও সফল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটন প্রচার, ব্যবসায়িক যোগাযোগ, বি-টু-বি কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে বিটিটিএফ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছে সংগঠনটি।

Facebook Comments Box

Posted ০৮:৪৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com