|

Advertisement
×

বিডি অটোকার্সের অস্বাভাবিক দর বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   প্রিন্ট   ২০৪ বার পঠিত

বিডি অটোকার্সের অস্বাভাবিক দর বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি অটোকার্স লিমিটেডের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ৩০ মার্চ চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিডি অটোকার্সের শেয়ার দর গত ৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১২৬ টাকা ১০ পয়সা থেকে ১৮৬ টাকা ৩০ পয়সা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৬০ টাকা ২০ পয়সা বা ৪৮ শতাংশ বেড়েছে। কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ০১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com