সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৮৫ বার পঠিত

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে এখন পর্যন্ত ২০টি কোম্পানি ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৯টি কোম্পানির। একই সময়ে আয় কমেছে ৮টির এবং ধারাবাহিক লোকসানে ৩টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, ডেসকো, ডরিন পাওয়ার, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, পদ্মা অয়েল, শাহজীবাজার পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার। বারাকা পতেঙ্গা পাওয়ার : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১২ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৯০ পয়সা। সিভিও পেট্রোকেমিক্যাল : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৮৮ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৭২ পয়সা।ডেসকো : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৬৬ পয়সা । অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান হয়েছিল।ডরিন পাওয়ার : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৩ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ছিল ২ টাকা ১ পয়সা। জিবিবি পাওয়ার : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ পয়সা। খুলনা পাওয়ার : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা। পদ্মা অয়েল : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৫ টাকা ৪০ পয়সা।শাহজীবাজার পাওয়ার : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা। প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা ।ইউনাইটেড পাওয়ার : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৯৮ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ টাকা ১১ পয়সা।

Facebook Comments Box
×

Posted ০৬:২০ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com