শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ভোক্তা পর্যায়ে আমদানিকৃত পণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

ভোক্তা পর্যায়ে আমদানিকৃত পণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আগামীতে ভোক্তা পর্যায়ে আমদানিকৃত পণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দ্রব্যমূল্যে অস্থিরতা: উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমদানিকারক, ব্যবসায়ী ও ভোক্তা সকলেই আমাদের। ভোক্তা পর্যায়ে আমদানিকৃত পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার জন্য ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্যরা কাজ করছে। ইতিমধ্যে চালের বস্তায় পণ্যের বিস্তারিত তথ্য উল্লেখ করার জন্য পরিপত্র জারি করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রিজার্ভ নেই, এটা সত্য নয়। রিজার্ভ কিছুটা চাপে আছে। রিজার্ভের টাকা যদি আমরা জনগণের প্রয়োজনে খরচ করতে না পারি, তাহলে সে টাকা দিয়ে আমরা কী করব। আইএমএফের নীতি অনুযায়ী তিনমাসের পণ্য আমদানির জন্য আমাদের যথেষ্ট ডলার রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, রিজার্ভের টাকা দিয়ে ইতিমধ্যে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়েছে। রমজানে দ্রব্যমূল্যের দামে স্থিরতা থাকবে।

Facebook Comments Box

Posted ০৪:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com