Ad
x

রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালো প্রধান উপদেষ্টা

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১৬০ বার পঠিত

রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালো  প্রধান উপদেষ্টা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে।

এ মাসে সকলকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাই আরও সচেষ্ট হবে।

তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

Facebook Comments Box

Posted ০৪:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com