মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শ্রমিক কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা দিল মেঘনা পেট্রোলিয়াম

বিবিএ নিউজ.নেট

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫৪ বার পঠিত

শ্রমিক কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা দিল মেঘনা পেট্রোলিয়াম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দুই অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ৫ কোটি ১২ লাখ টাকা জমা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ) মো. আকতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ৫ কোটি ১১ লাখ ৯০ হাজার ৪১৯ টাকার একটি চেক হস্তান্তর করেন।
সরকারি এ প্রতিষ্ঠানটির ২০১৭-১৮ অর্থ বছরের লভ্যাংশ থেকে ২ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৪৭৩ টাকা এবং ২০১৮-১৯ অর্থ বছরের লভ্যাংশ থেকে ২ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৯৪৬ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়া হয়।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৭৬টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করছে। এ তহবিলে এখন পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৪৯৬ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সাড়ে দশ হাজার শ্রমিককে প্রায় ৪৪ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, মেঘনা পেট্রোলিয়ামের সিবিএ সভাপতি মো. সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ১২:০১ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com