সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫   প্রিন্ট   ২৫৬ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ মার্চ’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২.৩৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২০ টাকা ১০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২১.৯৭ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৫ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা।

২১.৬১ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে শ্যামপুর সুগার।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১০৪ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২৭ টাকা ২০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ৬০ পয়সা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ১৬.৯৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৬৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের ১৬.৫৬ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১২.৫০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১২.৫০ শতাংশ, জিলবাংলা সুগারের ১০.৯০ শতাংশ এবং হাক্কানি পাল্পের ১০.৭৮ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৫:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com