সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৪১ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর’২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে শার্প ইন্ডাস্ট্রিজের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.৯৩ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর বেড়েছে ১৬.৪৩ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৫৯৮ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৯৮ টাকা ৪০ পয়সা।

১০.৬৮ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১০ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১১ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- খান ব্রাদার্সে ১০.০৮ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৭৯ শতাংশ, এসকে ট্রিমসের ৯.৩৩ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬.৬২ শতাংশ এবং ডমিনেজ স্টিলের ৬.৪৫ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৭:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com