শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৭৭ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল

বিদায়ী সপ্তাহে (১৬-২০ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৭.১৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৯ টাকা ৮০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৩১.৪৩ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা।

২৭.৮৩ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে শাইনপুকুর সিরামিকস।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১১ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৮.৫৮ শতাংশ, ইনটেক অনলাইনের ১৫.৭১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৪.৯৩ শতাংশ, ফার কেমিক্যালের ১৪.৬১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১১.৯৩ শতাংশ, গোল্ডেন সনের ১১.৬৩ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের ১১.১১ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com