|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৩৬ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২২ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাষ্ট্রিজের ২৬ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২৪ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম কটনের ২৩ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা , আইপিডিসির ১৮ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা , বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা , প্যাসিফিক টেক্সটাইলের ১৫ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা , ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা , লাভেলো আইসক্রীমের ১১ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ১১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com