Ad
x

সাফকো স্পিনিংয়ের নো-ডিভিডেন্ড ঘোষণা

রবিবার, ২৪ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৫১ বার পঠিত

সাফকো স্পিনিংয়ের নো-ডিভিডেন্ড ঘোষণা

লোকসানের কবলে পড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের এবার কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি ‘বি’ গ্রুপ থেকে ‘জেড’ গ্রুপে চলে যাবে। পাশাপাশি আজ রোববার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

এদিকে লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৪৯ পয়সা। আর ২০১৯ সালের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com