শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সীতাকুন্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ তদন্তে কমিটি, উন্নত চিকিৎসার নির্দেশশিল্প মন্ত্রণালয়ের

শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

সীতাকুন্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ তদন্তে কমিটি, উন্নত চিকিৎসার নির্দেশশিল্প মন্ত্রণালয়ের

চট্টগ্রামের সীতাকুন্ডের জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণ হয়েছে।

এতে ১২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

গতকাল চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ১২ জন শ্রমিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের নির্দেশে আইসিইউ সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

মালিকদের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের জন্য জাহাজভাঙ্গা শিল্প অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে বলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে কারণ অনুসন্ধান, দায়দায়িত্ব নির্ধারণ ও এরূপ দুর্ঘটনা রোধে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দীনকে প্রধান করে ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যগণ আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। ইতিমধ্যে পৃথক একটি আদেশে দুর্ঘটনাকবলিত ইয়ার্ডে জাহাজভাঙার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৮:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com