সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২১৫ বার পঠিত

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

আজ ১০ ফেব্রুয়ারি’২৫ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু সকাল ১০টার পর একটানা পতন ঘটে। তবে ৩০ মিনিট পর আবারও সূচক একটানা বেড়ে যায়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৪.২৮ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৯.২০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১২.২২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬ টির, কমেছে ১৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৬ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৫৯১ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ৫৫২ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬৫ লাখ ১৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৬৫.৮৮ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৩.৫৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.০৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১১.৮৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯২ টির, কমেছিল ২৪০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১৬ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার ৫১৭ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৪৭৩ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১০ লাখ ৯৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৭৫.৭৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৮৯৮ টাকা।

 

Facebook Comments Box
×

Posted ০৬:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com